Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

BN DESK
02 September 2026, 02:36 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সুনামগঞ্জ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার বিশ্বম্ভরপুরের অধীনস্ত মাছিমপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/এমপির কাছ থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা এলাকায় বাংলাদেশি সুপারি নিয়ে চোরাকারবারের উদ্দেশ্যে প্রবেশ করেন সাইদুল ইসলাম। এসময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বাংলাদেশের সীমানায় এলে স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, জেলার সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশি যুবক গুলিতে নিহত হওয়ায় বিএসএফকে ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বর্ণিত ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার