Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ সীমান্তে বিপুল প‌রিমাণ ভারতীয় পণ্য জব্দ

BN DESK
06 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ সীমান্তে বিপুল প‌রিমাণ ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সদর উপ‌জেলার সীমান্ত এলাকা থে‌কে বিপুল প‌রিমাণ ভারতীয় অবৈধ পণ‌্য জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)।

আজ সোমবার  (১৬ ডিসেম্বর) সকা‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সুনামগঞ্জ সদর উপ‌জেলার স‌ুরমা নদী থে‌কে প্রায় দেড় কো‌টি টাকার ভারতীয় এসব পণ‌্য জব্দ করা হয়।

সুনামগঞ্জ ২৮ বি‌জি‌বির অ‌ধিনায়ক একে এম জাকা‌রিয়া কা‌দির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, ভারত থে‌কে সীমান্ত হ‌য়ে বাংলা‌দে‌শে প্রবেশ করার সময় এসব পণ‌্য জব্দ করা হয়। ভারতীয় পণ‌্যগু‌লোর ম‌ধ্যে ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রি পিস, পায়জামা, মকমল ও থান কাপড় রয়েছে, যার আনুমা‌নিক দাম এক কো‌টি ৪০ লাখ ৫৪ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর উপ‌জেলার সুরমা নদী‌তে নৌযু‌গে এসব পণ‌্য প‌রিবহ‌নের সময় সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃ‌ত্বে অভিযানে এসব উদ্ধার করা হয়। 

উপ‌স্থিত ছি‌লেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান। এসব পণ‌্য শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ব‌লে জানি‌য়ে‌ছে বি‌জি‌বি।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ সীমান্তে বিপুল প‌রিমাণ ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার