Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় মদ ও বিয়ার জব্দ

BN DESK
02 September 2026, 02:22 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় মদ ও বিয়ার জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে এসব মাদক জব্দ কর হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চারাগাঁও বিওপি টিম নিয়মিত একটি টহল দল সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট এলাকায় মালিকবিহীন ২৩৭ বোতল মদ এবং ৪২ বোতল বিয়ার জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত অবৈধ মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গোটা সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি চলমান আছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় মদ ও বিয়ার জব্দ

B
BN DESK | 20 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার