Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় স্মার্ট ফোন জব্দ

BN DESK
02 September 2026, 12:29 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় স্মার্ট ফোন জব্দ

মফস্বল ডেস্ক: সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় ৭০টি স্মার্ট ফোন জব্দ করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় বাংলাদেশের দুইশো গজ অভ্যন্তরে বিভিন্ন ব্রান্ডের নতুন ও পুরাতন এসব স্মার্ট ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির। 

তিনি বলেন, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিক্রি নাকি অন্য কোনও উদ্দেশ্যে মোবাইল ফোনগুলো আনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

আটককৃত ভারতীয় স্মার্টফোনগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় স্মার্ট ফোন জব্দ

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার