Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ১৬ জনকে পুশ ইন

BN DESK
02 September 2026, 01:37 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ১৬ জনকে পুশ ইন

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জ উপজেলার নোয়াকোট এলাকা ছাতক সীমান্ত দিয়ে আরো ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) ভোররাতে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি জানায়, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে পাঁচ জন নারী, পাঁচ জন পুরুষ ও ছয় শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘‘আটককৃতরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা দিল্লিতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু, তাদের টাকা চলে যেত দালালদের কাছে। পরে রাজস্থান পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। বুধবার ভোররাতে বিএসএফ তাদের ঠেলে পাঠায়।’’

এলাকা: সুনামগঞ্জ ছাতক
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ১৬ জনকে পুশ ইন

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার