Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:04 AM পড়তে ১ মিনিট
সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি: পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।

 মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে কচিখালী এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করে জানান, কী কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুই জন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হয়। এ ছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।

এলাকা: খুলনা খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার