Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে অভিযান, অস্ত্র ও গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক

BN DESK
11 March 2026, 03:30 AM পড়তে ১ মিনিট

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম আব্দুল হালিম (৩৬)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে মোংলা কোস্ট গার্ড সুন্দরবনের শিবসা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১টার দিকে টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনালা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করছিল এবং ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করত। জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে অভিযান, অস্ত্র ও গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার