Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

BN DESK
01 September 2026, 11:53 PM পড়তে ১ মিনিট
সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে ২টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত আসাবুর ও তার সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসাবুর সানা ও মো. আলমগীর মীর খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মো. আলমগীর মীরকে ২টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২টি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

জব্দ অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: খুলনা দাকোপ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

B
BN DESK | 12 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার