Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি আটক

BN DESK
05 April 2026, 02:18 AM পড়তে ১ মিনিট

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর ডিমেরচরে আজ শনিবার (৪ এপ্রিল)সকালে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমান হরিণ ধরার মালা ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম। আটক শিকারী ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা আজ শনিবার (৪ এপ্রিল) সকালে সুন্দরবনের কচিখালীর ডিমেরচরে নিয়মিত টহলকালে বনের মধ্যে মালাফাঁদ পাতা দেখতে পান। এ সময় বনরক্ষীরা তল্লাশী করে ছগির খান নামে এক হরিণ শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক শিকারীর কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাষ্টিক বস্তা,চাল ডালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে বনরক্ষীরা। এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরো ৫ হারণ শিকারী পালিয়ে যায়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, কচিখালীর ডিমেরচরে মালা ফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আটক শিকারীকে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানান এই বন কর্মকর্তা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি আটক

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার