Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে বন বিভাগের গুলিতে জেলে নিহতের অভিযোগ

BN DESK
02 September 2026, 03:01 AM পড়তে ১ মিনিট

সাতক্ষীরার সুন্দরবনে গুলিতে নিহত হয়েছেন এক কাঁকড়া শিকারি। নিহতের সঙ্গে থাকা অন্য জেলেদের দাবি, গুলিটি বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের ছোড়া। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

আজ সোমবার(১৮ মে) সকাল ১০টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা। 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জেলে নিহত হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের সঙ্গে থাকা জেলে রমজান আলী গাজী জানান, ‘বৈধ পাস নিয়ে ৪ দিন আগে আমিনুর রহমান, আহম্মদ ও সেলিমের সঙ্গে আমি সুন্দরবনে কাঁকড়া ধরতে যাই। আজ সকালে শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নেওয়ার সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা আমাদের ডাক দেন। যেতে কিছুটা দেরি হলে টিমের সদস্যরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

রমজান আলী আরও বলেন, ‘ঘটনার পর স্মার্ট পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আমরা মরদেহ নিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাই।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুল আলম বলেন, ‘বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম অন্যায়ভাবে গুলি চালিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খুলনা বিভাগীয় বন সংরক্ষক, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শ্যামনগর থানাকে অবহিত করেছি।’ 

তিনি আরও বলেন, ‘বিভাগীয় বন সংরক্ষক আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলেরা বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছে বলেও মুঠোফোনে জানান চেয়ারম্যান মাসুদুল।

এ বিষয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, শতমুখি খাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে বর্তমানে সুন্দরবনে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বন বিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে ঠিক কী ঘটেছে ও কার গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে বন বিভাগের গুলিতে জেলে নিহতের অভিযোগ

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার