Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে হরিণ শিকারি আটক

BN DESK
10 October 2025, 10:21 PM পড়তে ১ মিনিট
সুন্দরবনে হরিণ  শিকারি আটক

পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের সময় এক শিকারিকে ফাঁদসহ আটক করেছে বনরক্ষীরা। আজ সোমবার (৩০ জুন) সকালে এ অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ ও সরঞ্জাম। তবে অভিযানের সময় আরও দুই শিকারি পালিয়ে যেতে সক্ষম হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের নেতৃত্বে ফরেস্টার দিলীপ মজুমদার বনরক্ষীদের একটি দল নিয়ে কচিখালী অভয়ারণ্য এলাকার বাইরে সুখপাড়া খালসংলগ্ন বনে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান, তিনজন শিকারি হরিণ ধরার জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আরিফুল ইসলাম দুলাল (৪০) নামের একজনকে আটক করা হয়। অপর দুইজন শিকারি গভীর বনে পালিয়ে যায়।

বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি হরিণ ধরার মালা ফাঁদ, ছুরি, করাতসহ বিভিন্ন শিকার সামগ্রী জব্দ করেছে।

বন বিভাগ জানায়, সুন্দরবনের কচিখালী, সুখপাড়া, চান্দেশ্বরসহ আশপাশের এলাকাগুলো বর্তমানে হরিণ শিকারের হটস্পটে পরিণত হয়েছে। বনরক্ষীরা প্রায়ই এসব এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

 

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে হরিণ শিকারি আটক

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার