Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

BN DESK
03 September 2026, 04:18 AM পড়তে ১ মিনিট
সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন তিনটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংসসহ মো. বাবু আলম (২৭) নামে একজন  শিকারিকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড।

রবিবার (১৬ মার্চ)  রাতভর বাংলাদেশ কোস্টগার্ড পৃথক তিনটি অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে আটক করে।

আটক মো. বাবু আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, রবিবার রাতভর বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়া কর্তৃক যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদীসংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিনটি অভিযান চালানো হয়। অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পাসহ একজনকে আটক করা হয়। 
জব্দ করা হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার