Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

BN DESK
10 October 2025, 08:46 PM পড়তে ১ মিনিট
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছেন কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) ভোরে বনের আড়ভাওয়ানী খাল থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সোহেল হোসেন মিঠু (৩৭)। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে একটি একনালা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে আটক করা হয়। 

আটককৃত বনদস্যু মিঠু খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা। আটক বনদস্যু মিঠু দীর্ঘদিন ধরে করিম শরীফ দস্যু বাহিনীর সঙ্গে থেকে ডাকাতি ও ওই ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।

কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ডের চলমান সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে বনদস্যু মুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। 

তিনি আরও বলেন, কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার