Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবন থেকে চোরা শিকারি থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

BN DESK
02 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট
সুন্দরবন থেকে চোরা শিকারি থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

নিউজ ডেস্ক:  সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এসময় ৪ চোরা শিকারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা। এসময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা। জব্দ করা হয় চোরা শিকারিদের ব্যবহৃত নৌকাটিও।


এ ঘটনায় পলাতক চোরা শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আর কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা মাংস মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবন থেকে চোরা শিকারি থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার