Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

BN DESK
10 October 2025, 10:15 PM পড়তে ১ মিনিট
সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

সুন্দরবন থেকে থেকে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক করেছে কোস্ট গার্ড।  এ সময় তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকরা হলেন , মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।

আজ বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গিয়েছে— এমন খবরে মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। তখন কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে বন্দুক, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা আসাবুর বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার