Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুস্বাদু সজনে চিংড়ি 

BN DESK
02 September 2026, 11:43 PM পড়তে ১ মিনিট
সুস্বাদু সজনে চিংড়ি 

লাইফস্টইল ডেস্ক : সজনে এমন একটি সবজি এটাকে সুপারফুড বলা হয়। খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক রোগের পথ্য হিসেবেও কাজ করে। চলছে রমজান মাস এ সময় বাজার ভরে গেছে সজনে ডাটায়। তাই প্রতিদিন খাবার টেবিলে রাখতে পারেন সজনের রকমারি পদ-

দেখে নিন সজনে চিংড়ির কারি তৈরির রেসিপি-


উপকরণ:

চিংড়ি মাছ – ১০-১২টি
সজনে ডাটা – ১০-১৫টি
পেঁয়াজ কুচি – ১টি
আদা-রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ½ চা চামচ
ধনে গুঁড়া – ১ চা চামচ
জিরা গুঁড়া – ½ চা চামচ
টমেটো কুচি – ১টি
সরিষার তেল – ২ টেবিল চামচ
লবণ – পরিমাণ মতো
কাঁচা মরিচ – ২-৩টি


প্রণালী:

চিংড়ি মাছ ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন।
সজনে ডাটা কেটে পানি দিয়ে সেদ্ধ করে নিন।
প্যানে তেল গরম করে পেঁয়াজ ভাজুন, তারপর আদা-রসুন বাটা, টমেটো ও মসলা দিন।
মসলা কষানো হলে চিংড়ি মাছ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।
এরপর সজনে ডাটা দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিন।
৮-১০ মিনিট রান্না করে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

সুস্বাদু সজনে চিংড়ি 

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার