Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

BN DESK
02 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট
সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

হবিগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। এসময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ডাকাতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর-দরিয়াপুর সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত ইজিবাইকটি গতিরোধ করে। পরে ডাকাতরা চালক ও তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলেন-সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের খিরাজ মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সায়েম হাসান।

ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন, আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা ইজিবাইকটি (টমটম) ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতের কবলে পড়া টমটম ইজিবাইক চালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার