Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 07:37 AM পড়তে ১ মিনিট
সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

খুলনা ডুমুরিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরসংঘ গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ ওই গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে- বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয়। 

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক রয়েছেন। 

এলাকা: খুলনা ডুমুরিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার