Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেফটিক ট্যাংকে মিল্যল নিখোঁজ যুবকের মরদেহ

BN DESK
03 September 2026, 04:59 AM পড়তে ১ মিনিট
সেফটিক ট্যাংকে মিল্যল নিখোঁজ যুবকের মরদেহ

ঝিনাইদহে সদর উপজেলার সাগান্না ইউনিয়নে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে সোহেল হোসেনের বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রুবেল হোসেন (৩০) সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার বড় ছেলে।

নিহতের চাচা মো. জুয়েল হোসেন বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) বাড়ির পাশের দোকান থেকে রাত ৯টার সময় বন্ধুরা সবাই বাড়ি ফিরছিল। তার বন্ধুরা সবাই বাড়ি চলে গেলেও সে বাড়িতে আসে না। তার পর থেকেই নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাযও পাওয়া যায় না। আজ সকালে সোহেলের বাড়ির কাজ করছিল মিস্ত্রীরা। এসময় ওই বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে টের পায় নির্মাণ শ্রমিকেরা। পরে ঢাকনা খুলে রুবেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চাচা আলমগীর হোসেন জানান, গ্রামের মধ্যে রুবেলের মতো এমন ভালো ছেলে হয় না। আমরা বিশ্বাস করতে পারছি না রুবেলের কেউ শত্রু আছে। তাকে কেউ এভাবে খুন করতে পারে। তাকে যেই খুন করুক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে আসি। এখানে এসে দেখতে পায় নির্মাণাধীন একটি ভবনের পাশে সেপটিক ট্যাংকের ভেতরে একটা মরদেহ উপুড় করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সেফটিক ট্যাংকে মিল্যল নিখোঁজ যুবকের মরদেহ

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার