Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেহরির খেতে উঠে বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

BN DESK
01 September 2026, 08:22 PM পড়তে ১ মিনিট
সেহরির খেতে উঠে বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

মফস্বল ডেস্ক : যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। আজ শনিবার (৮ মার্চ) সেহরির সময় উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলে মোহাম্মদ রবিন (২২)। 

নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শনিবার ভোরে সেহরি খাওয়ার সময় রবিন সুযোগ বুঝে দা দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এলাকা: যশোর চৌগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সেহরির খেতে উঠে বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার