Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

BN DESK
09 October 2025, 10:25 PM পড়তে ১ মিনিট
সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

ধর্মডেস্ক: মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ, শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

আজ বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।ডা. দিদারুল হক মাইজভান্ডারী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তাদের তিন ভাই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার ছিলেন।

তিনি গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর একজন অনুসারী এবং মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার