Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা

BN DESK
01 September 2026, 07:25 PM পড়তে ১ মিনিট
সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা

যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত  এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে পুলিশ আটক করেছে। 

মঙ্গলবার উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি বাবলুর রহমান খান জানান, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে নিখোঁজ হয় সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। 

এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। তিনি প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

নিহত সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে প্রাথমিকভাবে জানা গেছে, শিশু সাদিয়ার কানের সোনার দুল নেয়ার লোভে চম্পা খাতুন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এলাকা: যশোর ঝিকরগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার