Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

BN DESK
05 September 2026, 06:24 AM পড়তে ১ মিনিট
সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

চার দফা দাবিতে শুরু হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ।

আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলবে।

সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ যোগ দিয়েছেন। হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে অংশ নিতে ঢাকা, চট্টগ্রামসহ সব জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক জনতা সমবেত হয়েছেন, যার মধ্যে চট্টগ্রাম থেকেই এসেছে প্রায় অর্ধলক্ষ কর্মী-সমর্থক।

সমাবেশে সংগঠনের নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন। তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে কোরআন ও সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে কমিশন বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, আওয়ামী সরকারের সময়ে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

এর আগে শুক্রবার (২ মে) হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেন, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বহু নারী মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। তারা রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের অধিকার রাখেন। কিন্তু কিছু নারীবাদী, যাঁদের মানসিকতা ঔপনিবেশিক ও পশ্চিমা প্রভাবাধীন, সেই কমিশনের দখল নিয়ে ইসলামের বিরোধী একটি প্রতিবেদন তৈরি করেছেন। তারা ধর্মপ্রাণ নারীদের শত্রু। উক্ত প্রতিবেদন যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়ে নারীর মর্যাদা ক্ষুণ্ন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার