Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৫ হাজার হজযাত্রী, মৃত্যু ২

BN DESK
09 October 2025, 01:05 PM পড়তে ১ মিনিট
সৌদি পৌঁছেছেন সাড়ে ২৫ হাজার হজযাত্রী, মৃত্যু ২

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সাড়ে ২৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ২০ হাজার ৮৬৪ হজযাত্রী।

আজ সোমবার (৫ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে, ৬২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬টি, সৌদি এয়ারলাইনস ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় রাজবাড়ি পাংশার মো. খলিলুর রহমান (৭০) হৃদ্যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। 

 চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এবারের হজ ফ্লাইট। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৫ হাজার হজযাত্রী, মৃত্যু ২

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার