Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

BN DESK
04 September 2026, 05:22 PM পড়তে ১ মিনিট
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

নেত্রকোনার আটপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোশাররফ নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার দশভাগিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

দশভাগিয়া গ্রামের আব্দুস ছাত্তার চৌধুরীর ছেলে।

আর আহত মোশাররফ হোসেন উপজেলার দশভাগিয়া গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো শাহ আলম। মোশাররফ নামে আরেক যুবক এর প্রতিবাদ করে। এতে মোশাররফের ওপর ক্ষিপ্ত হয় শাহ আলম। তাকে হত্যার হুমকিও দেয় শাহ আলম। এরই জেরে গত সোমবার রাত ১০টার দিকে কয়েল কিনতে গ্রামের দোকানে যান মোশারফ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা শাহ আলম ছুরি দিয়ে মোশাররফের গলায় আঘাত করে পালিয়ে যান। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে মমেক হাসপাতালে পাঠানো হয়। মোশাররফের গলায় ৪০টি সেলাই দেওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় আহত মোশারফের স্ত্রী রীমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার শাহ আলমের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, শাহ আলম এলাকার চিহ্নিত বখাটে। নানা অপরাধের সঙ্গে জড়িত। শাহ আলম  নিজের মা-বাবাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্কুলে আসা যাওয়ার পথে আমার মেয়েকে উত্যক্ত করতে সে। মোশারফ এর প্রতিবাদ করায় তার ওপর ক্ষিপ্ত হয় শাহ আলম। সম্প্রতি মোশাররফকে হত্যার হুমকিও দিয়েছিল। তারই প্রেক্ষিতে এই ঘটনা ঘটিয়েছে শাহ আলম। এ ঘটনার বিচার চাই।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় করা মামলায় শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার