Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

BN DESK
03 April 2024, 07:45 PM পড়তে ১ মিনিট
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ইব্রাহিম নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইব্রাহিম উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

জানা গেছে, গত সোমবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে তার মা বাড়ির পাশের ক্ষেত থেকে দৌড়ে এলে ইব্রাহিম পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল ইব্রাহিমের। ঘটনার দিন তার স্ত্রী বাড়ির পাশের ক্ষেত থেকে ছাগল আনতে গিয়েছিলেন। এ সুযোগে বাড়িতে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। হঠাৎ মেয়ের চিৎকার শুনতে পেয়ে তার মা ছুটে আসেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শহিদুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার