Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলের ভেতর ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম,আটক ১

BN DESK
03 September 2026, 04:58 PM পড়তে ১ মিনিট
স্কুলের ভেতর ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম,আটক ১

নিউজ ডেস্ক:  বরগুনায় বেতাগী উপজেলায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বেতাগী থানায় সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। 

এর আগে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় প্রধান অভিযুক্ত হাসান সিকদারসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা। এ মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।” 

তিনি আরও বলেন, “অভিযুক্ত হাসানকে আজ বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে অন্যান্য আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।” 


ওই শিক্ষার্থীর বাবা বলেন, “আমার মেয়ের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তবে, বখাটে হাসানের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” 

এদিকে এই বিষয়ে অধিকতর তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত হাসান। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

এলাকা: বরগুনা বেতাগী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্কুলের ভেতর ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম,আটক ১

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার