Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩১ শিক্ষার্থী

BN DESK
01 September 2026, 07:17 PM পড়তে ১ মিনিট
স্কুলে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩১ শিক্ষার্থী

মফস্বল ডেস্ক : ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে চলছিল গণিত ক্লাস। হঠাৎ একে একে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। আর তাদের সাহায্য করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অন্য শিক্ষার্থীরাও। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে অষ্টম শ্রেণির গণিত ক্লাস চলাকালীন হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাকে ধরতে গিয়ে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে তারাও অসুস্থ হয়ে পড়ে। পরে ওই বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, হঠাৎ জিহাদ নামের এক ছাত্রের আঙুলে কলমের আঘাত লেগে রক্ত বের হতে থাকে। এতে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায় সে। এসময় তার দেখাদেখি আরও দুজন চিৎকার করতে থাকে। এভাবে একে একে আরও ১৬ ছাত্রছাত্রী অসুস্থ হলে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাড়ি গিয়েও অসুস্থ হয়ে পড়ে আরও ১৪ জন।

শিক্ষার্থীদের অভিভাবক জান্নাতুল ফেরদৌস ও মো. শামিমসহ অন্যান্যরা জানান, বিদ্যালয় ছুটির পর তাদের সন্তানরা বাড়ি এসে এসব বিষয়ে বলে। এর কিছুক্ষণ পর হঠাৎ তারাও চিৎকার করে অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, একজনের দেখাদেখি প্রথমে তিনজন, একে একে বিভিন্ন শ্রেণির ১৬ জন অসুস্থ হলে বিদ্যালয় ছুটি দিয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। আর বাড়ি গিয়ে আরও ১৪ জন অসুস্থ হলে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বিদ্যালয়ের মোট ৩১ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করে জানান, শিক্ষার্থীরা সাইকোজনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, দ্রুত সুস্থ হবে সবাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্কুলে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩১ শিক্ষার্থী

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার