Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুল থেকে ফেরার পথে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:00 AM পড়তে ১ মিনিট
স্কুল থেকে ফেরার পথে  শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতি থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মাহাবুবুর রহমান (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতার মাহাবুবুর রহমান নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম ওরফে ধলন শেখের ছেলে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে নড়াগাতি থানাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী টিফিনের জন্য বাড়িতে যাচ্ছিল। প্রতিমধ্যে ধর্ষক মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক তার জামাতা রানা শেখের পরিত্যক্ত একচালা ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে আসামি তাকে রেখে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার ওই শিশুর মা বাদী হয়ে নড়াগাতি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্কুল থেকে ফেরার পথে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

B
BN DESK | 08 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার