Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুল বাদ দিয়ে আমাদের দেখতে আসা ঠিক হয়নি : শিক্ষার্থীদের সারজিস

BN DESK
10 October 2025, 02:23 AM পড়তে ১ মিনিট
স্কুল বাদ দিয়ে আমাদের দেখতে আসা ঠিক হয়নি : শিক্ষার্থীদের সারজিস

মফস্বল ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা এসে দাঁড়ায় রাস্তার পাশে। 

করমর্দনের জন্য তারা এগিয়ে এলে ক্ষোভ প্রকাশ করেন এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি শিক্ষার্থীদের বকা দিয়ে বলেন, ‘তোমাদের এখন স্কুলে থাকার কথা, ক্লাস ফেলে এখানে চলে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’ তবে পরক্ষণেই তার কণ্ঠে নরম সুর ফুটে ওঠে। এক মুহূর্তের আবেগে তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও।’

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পথযাত্রায় গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় নেতারা। এতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্কুল বাদ দিয়ে আমাদের দেখতে আসা ঠিক হয়নি : শিক্ষার্থীদের সারজিস

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার