Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্টেশনে পৌঁছাতেই ট্রেনের ইঞ্জিনে আগুন

BN DESK
01 September 2026, 06:44 PM পড়তে ১ মিনিট
স্টেশনে পৌঁছাতেই ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেনের চালকসহ স্টাফদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে গেলেও দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গোলাম কিবরিয়া আরও বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসেছে। কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

স্টেশনে পৌঁছাতেই ট্রেনের ইঞ্জিনে আগুন

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার