Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা 

BN DESK
09 October 2025, 04:04 AM পড়তে ১ মিনিট
স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা 

গ্রাহকসেবা বৃদ্ধিকল্পে তাৎক্ষণিক আন্ত-ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে এনপিএসবি-আইবিএফটি (এনপিএসবি ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এ উপলক্ষ্যে ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপব্যববস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান ও উপপ্রধানগণ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এনপিএসবি-আইবিএফটি সেবার মাধ্যমে এখন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দেশের এনপিএসবি-আইবিএফটি আওতাভুক্ত যেকোনো ব্যাংকে সহজেই তাৎক্ষনিক অর্থ স্থানান্তর করতে পারবেন। তদ্রুপ অন্য ব্যাংক থেকেও স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকদের একাউন্টে সহজেই অর্থ পাঠানো যাবে। এই মাইলফলক গ্রাহকদের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা 

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার