স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথরিটি (এনপিএ) -এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১৪ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের সচিবালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান এবং ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
BN DESK
10 October 2025, 10:11 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর