Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

BN DESK
03 September 2026, 04:59 PM পড়তে ১ মিনিট
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

মফস্বল ডেস্ক : বরগুনায় আসমা বেগম (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আবুল কালামের (৩৮) বিরুদ্ধে। পুলিশ বলছে, হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন তিনি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বাগানবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ দম্পতির রাকা মনি ও রাফি নামের দুই সন্তান রয়েছে। নিহত আসমা বেগম পূবালী ব্যাংক বরগুনা শাখার কর্মচারী ছিলেন। তিনি জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকার ইউনুস হাওলাদারের মেয়ে।

প্রতিবেশী তৌহিদ মিজান বলেন, গতকাল সন্ধ্যায় আসমার সন্তানদের ডাক-চিৎকার শুনে এগিয়ে যাই। এ ময় আসমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মেয়ে রাকা মনি বলে, রোববার বিকেলে বাবা কোমল পানীয় খাওয়ায়। এরপর আর কিছু মনে নেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি, মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আসমার ভাই জুবায়ের হোসেন বলেন, আমার বোনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আবুল কালাম। কমপক্ষে ২০টি কোপ দিয়েছে।

 বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে আবুল কালাম। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার