Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

BN DESK
01 September 2026, 07:28 PM পড়তে ১ মিনিট
স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

মফস্বল ডেস্ক : স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা (৪৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও স্ত্রী রেহানার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রী রেহেনা খাতুনকে গলাটিপে হত্যা করে এবং পরে গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামে মাঠের মধ্য থেকে স্ত্রী রেহেনা খাতুন ও ঝুলন্ত অবস্থায় স্বামী মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের নিকট শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। 

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার