Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা

BN DESK
12 March 2026, 04:10 AM পড়তে ১ মিনিট

নগ্ন ছবি ও ভিডিও অনলাইনে বিক্রি করার অভিযোগে স্বামী, দেবর ও ননদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন এক গৃহবধূ।

আজ বুধবার (১১ মার্চ) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন। সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান মামলা বোরহানউদ্দিন থানার ওসিকে এজাহার হিসেবে রুজু করে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। 

মামলার আসামিরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে জিয়াবুল হোসেন, ভাই জাহিদুল ইসলাম ও বোন সালমা আক্তার। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, জিয়াবুল হোসেনের সাথে বাদীর ২০২১ সালের ১৪ এপ্রিল বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। জিয়াবুল হোসেন মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। মাদক কিনতে ও জুয়া খেলতে টাকার জন্য বেপরোয়া হয়ে পড়ে। এক পর্যায়ে ডিজিটাল ও সাইবার অপরাধে জড়িয়ে পড়ে। পরে স্ত্রীকে মারধর করে তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে টাকা আয় করে। যার কারণে ওই গৃহবধূ সাইবার অপরাধের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়ে মামলা করেছেন।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার