Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

BN DESK
01 September 2026, 07:13 PM পড়তে ১ মিনিট
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে আসমা বেগম (২৬) নামের এক গৃহবধূকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।  গত মঙ্গলবার বিকেলে আসমাকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেন স্বামী আজাদ মাঝিসহ তার পরিবারের সদস্যরা। সন্ধ্যায় গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা গেলে স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী আজাদ মাঝি। রাতেই শশীভূষণ থানা পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত গৃহবধূ শশীভূশণ থানার এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে।

নিহতের মা জাহানারা বেগম বলেন, আসমা-আজাদ দম্পতির ঘরে তিন কন্যা সন্তান রয়েছে। তৃতীয় কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকেই আজাদ নানা অজুহাতে আসমাকে প্রায়ই মারধর করত। মঙ্গলবার বিকেলে পানি পানের পাত্র পরিষ্কার করতে দেরি হওয়ায় মেয়েকে মারধর করা হয়। রাতে আজাদ ফোন করে জানান, আসমা ডায়রিয়ায় আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে আসমাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহতের ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, আজাদ আমার বোন আসমাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন। অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের মেয়ে সামিয়া জানান, বাবা তার মাকে লাঠি দিয়ে পিটিয়েছে।

এলাকা: বরিশাল ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

B
BN DESK | 07 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার