Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রী রাগ করে চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করলেন স্বামী

BN DESK
04 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট
স্ত্রী রাগ করে চলে যাওয়ায়  অভিমানে আত্মহত্যা করলেন স্বামী

পিরোজপুরের ইন্দুরকানীতে রাগ করে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন মো: ইউনুস শেখ (২৬) নামের এক যুবক।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস চন্ডিপুর গ্রামের মৃত্যু মোদাচ্ছের শেখের ছেলে।

স্থানীয় ও চন্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছগির মাতুব্বর জানান, ঢাকার একটি কারখানায় চাকরি করতেন ইউনুস। ওই কারখানায় নরসিংদী জেলার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় ইউনুসের। পরে ওই মেয়েকে এক বছর আগে বিয়ে করেন ইউনুস। গত ৫ আগস্টের পরে ইউনুস তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসে। ১৩ দিন আগে ইউনুসের মা অজীমন বেগম ও তার স্ত্রী মধ্যে ঝগড়া হয়। মা আজীমনের সঙ্গে রাগ করে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী না আসায় অভিমান করে ভাড়ার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইউনুস।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসাইন বলেন, স্ত্রী রাগ করে চলে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে ইউনুস। তবে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 
এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্ত্রী রাগ করে চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করলেন স্বামী

B
BN DESK | 08 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার