Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

BN DESK
03 September 2026, 10:10 PM পড়তে ১ মিনিট
স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি : ১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলো না স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলামের। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসির সদস্যরা। নজরুল ইসলাম (৫৩) পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। সোমবার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নি শ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া এলাকায় একটি ডোবা থেকে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করে। উদ্ধার হওয়া মরদেহটি নজরুল ইসলামের স্ত্রী নাসিমার (২০) বলে শনাক্ত করা হয়। পরে নাসিমা হত্যার ঘটনার সঙ্গে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দেন। সেসময় নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এক পর্যায়ে পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার