Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

BN DESK
02 September 2026, 09:02 PM পড়তে ১ মিনিট
স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে।। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৬ জুন) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২৫ জুন) যা ছিল ১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে এই দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৮ হাজার ৩৫৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯৭৭ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ৮৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৮০ হাজার ৬১ টাকায় বিক্রি করা হবে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার