Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

BN DESK
01 September 2026, 07:52 PM পড়তে ১ মিনিট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল ৯টায় যশোরের শার্শা উপজেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত এই বীরশ্রেষ্ঠের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ এর নেতৃত্বে একটি চৌকস দল এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এ সময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার এই আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার