Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

BN DESK
08 October 2025, 04:11 AM পড়তে ১ মিনিট
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

মফস্বল ডেস্ক : স্বামীকে মারধর করে আটকে রেখে চারজন মিলে এক গৃহবধূকে সংবদ্ধ ধর্ষণ করেছে। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারায় কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের বারোমাইল লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-ভেড়ামারার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোলদাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ  মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), একই এলাকার মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছেন, নওগাঁর সোহেল নামের এক ব্যক্তি ভেড়ামারা থানাধীন কুটির বাজারে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন। সে ডেকোরেটর দোকানে কাজ করেন। তার স্ত্রী বারোমাইলের একটি হোটেলে রান্নার কাজ করেন। শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে হোটেলের কাজ শেষ করে প্রতিদিনের মতো স্বামীর সঙ্গে রুবেলের ভ্যানে বাসায় ফেরার পথে ভেড়ামারা থানাধীন বারোমাইল লিচুবাগান নামকস্থানে ৬/৭ জন লোক তাদের পথরোধ করে। স্বামী সোহেলকে মারধর করে আটকে রেখে স্ত্রী আরিফাকে হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগান নামকস্থানে নিয়ে চারজন ধর্ষণ করে।

এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামি কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলীকে (২৪) গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুক্তভোগীর স্বামীকে কথা বলতেও দেওয়া হয়নি। সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ঘটনার পর পরই অভিযান চালিয়ে পাঁচজনকে পুলিশ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার