Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীকে বাঁচাতে গিয়েছিলেন স্ত্রী, প্রাণ গেল দুজনেরই

BN DESK
10 October 2025, 03:29 PM পড়তে ১ মিনিট
স্বামীকে বাঁচাতে গিয়েছিলেন স্ত্রী, প্রাণ গেল দুজনেরই

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুনের মৃত্যু হয়েছে। আজসোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া পেশায় রাজমিস্ত্রী, রিনা খাতুন গৃহিণী ও তিনটি মেয়ে সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

স্থানীয় স্কুল শিক্ষক রকিবুল ইসলাম বলেন, বাড়ির পাশের একটি বৈদ্যুতিক মিটারের কাছাকাছি কিবরিয়া তার বাইসাইকেল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী রিনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্বামীকে বাঁচাতে গিয়েছিলেন স্ত্রী, প্রাণ গেল দুজনেরই

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার