Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা পার্লার মালিকের

BN DESK
03 September 2026, 02:22 AM পড়তে ১ মিনিট
স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা পার্লার মালিকের

মফস্বল ডেস্ক : স্বামীকে ভিডিও কলে রেখে ইরানী আফরোজ তানু নামে এক গৃহবধূ (২৭) আত্মহত্যা করেছে। রবিবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইরানী পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরে একটি বিউটি পার্লার রয়েছে তার। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। তবে বিভিন্ন বিষয়ে স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকতো। একপর্যায়ে ঘটনার দিন স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলা অবস্থায় নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা পার্লার মালিকের

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার