Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

BN DESK
02 March 2024, 01:19 PM পড়তে ১ মিনিট
স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

মফস্বল ডেস্ক : পটুয়াখালীতে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে স্ত্রী জিনিয়া (১৮)। নিহত স্বামীর নাম রাকিব ইসলাম (২০)। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের কলাতলা এলাকার আকন বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব কলাতলা এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক বছর আগে শহরের কলাতলা এলাকার রাকিব ইসলামের সঙ্গে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে জিনিয়া ইসলামের বিয়ে হয়। তারা ওই এলাকার আকন বাড়িতে ভাড়া থাকতো। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে রাকিব প্রায়ই জিনিয়াকে মারধর করতো। সম্প্রতি জিনিয়া বাবার বাড়িতে চলে যায়। শুক্রবার দুপুরে রাকিব জিনিয়াকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে।

এসময় তাদের মধ্য বাকবিতণ্ডা হয়। পরে শেষ বিকালে রাকিব ঘুমাতে গেলে ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে ও ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে রাত ৮টায় সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে জিনিয়া। 

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

B
BN DESK | 02 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার