Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীর কবর দেখতে যাওয়ার পথে বৃদ্ধার মৃত্যু

BN DESK
19 February 2024, 07:26 PM পড়তে ১ মিনিট
স্বামীর কবর দেখতে যাওয়ার  পথে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখতে যাওয়ার সময় পা পিছলে সেচ পাম্পের ওপর পড়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্য পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।

বিকেলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, আনোয়ারা বেগম সকালে পায়ে হেঁটে মধ্য পলাশতলা এলাকায় তার স্বামীর কবর দেখতে যাচ্ছিলেন। কবরস্থানের পাশেই বোরো ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু ছিল। হেঁটে যাওয়ার সময় পা পিছলে পাম্পের ওপর পড়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

স্বামীর কবর দেখতে যাওয়ার পথে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার