Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

BN DESK
03 September 2026, 04:57 PM পড়তে ১ মিনিট
স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

বরগুনার আমতলীতে পরকীয়ার অভিযোগে স্বামীর লাঠির আঘাতে তিন্নি নামে এক গৃহবধূর মৃত্যুর হয়েছে। ঘটনার পর স্বামী মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ চাওড়া ইউনিয়নের নিজাম উদ্দিনের মেয়ে। মনিরুল ইসলাম তারিকাটা এলাকার হারুন খায়ের ছেলে। 

জানা যায়, মনিরুলের সঙ্গে আট মাস আগে তিন্নির বিয়ে হয়। কিছুদিন আগে স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহ করতে শুরু করেন মনিরুল। এ নিয়ে মঙ্গলবার দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মনিরুল তিন্নির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিন্নি আহত হয়। পরে মনিরুল ও তার মা তিন্নিকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

B
BN DESK | 04 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার