Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামী ধূমপান করায় অভিমানে প্রাণ দিলেন স্ত্রী

BN DESK
03 September 2026, 05:03 PM পড়তে ১ মিনিট
স্বামী ধূমপান করায় অভিমানে প্রাণ দিলেন স্ত্রী

মফস্বল ডেস্ক : বরগুনায় স্বামীর ধূমপান করা নিয়ে মনোমালিন্যের জেরে ফারিয়া (১৭) নামে এক গৃহবধূ কীটনাশকপানে আত্মহত্যা করেছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত ওই গৃহবধূ ময়মনসিংহের গগদা এলাকার হারেছ মিয়ার মেয়ে। স্বামী বরগুনা সদর উপজেলার আমতলী এলাকার বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান।

জানা যায়, সালমান এবং ফারিয়া একসঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দ’ুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ৬ মাস আগে তারা বিয়ে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া স্বামীর সঙ্গে বরগুনায় তার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। তবে সালমান ধূমপানে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে নিষেধ করতেন। এ নিয়ে স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ঘরে থাকা কীটনাশক খান ফারিয়া। পরে পরিবারের সদস্যরা ফারিয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত ফারিয়ার শাশুড়ি খালেদা বলেন, আমার ছেলের স্ত্রী ফারিয়া প্রায় সময়ই ছেলেকে সিগারেট খেতে নিষেধ করত। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যও হত। তবে আমার ছেলে কখনো তাকে মারধর করেনি। সিগারেট খাওয়া বন্ধ না করায় মাঝে মধ্যে রাগ করে ফারিয়া মরিচ চিবিয়ে খেত। আজ সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখায় ছেলের সঙ্গে মনোমালিন্য হলে ঘরে থাকা তরমুজ ক্ষেতে দেওয়ার কীটনাশক খায় ফারিয়া। পরে আমরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার বা কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। 

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্বামী ধূমপান করায় অভিমানে প্রাণ দিলেন স্ত্রী

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার