Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাস্থ্যখাতে বরাদ্দের বিশাল অংশ হারিয়ে যায় : বাণিজ্যমন্ত্রী

BN DESK
05 September 2026, 01:43 AM পড়তে ১ মিনিট
চিকিৎসাসেবায় যে পরিমাণ বরাদ্দ যায় তার একটি বিশাল অংশ হারিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  
 
আজ শনিবার (৪ জুলাই) সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হলরুমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের সার্বিক বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারত নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তানের চিকিৎসা ব্যয় আমাদের থেকে অনেক কম। আমাদের দেশে চিকিৎসা ব্যয় অনেক বেশি। যেসব স্থানে জনবল প্রয়োজন তা ফুলফিল করতে এবং যে সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে তা ব্যহারের উদ্যোগ নিতে হবে। 
 
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, এসএমপির কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

স্বাস্থ্যখাতে বরাদ্দের বিশাল অংশ হারিয়ে যায় : বাণিজ্যমন্ত্রী

B
BN DESK | 04 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার