Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার অভিযোগে আটক নারী ইউপি চেয়ারম্যান

BN DESK
30 March 2024, 12:42 PM পড়তে ১ মিনিট
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার অভিযোগে আটক নারী ইউপি চেয়ারম্যান

মফস্বল ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আজ শনিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের শেষে বলা যাবে তাকে গ্রেফতার দেখানো হবে কিনা।’

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার অভিযোগে আটক নারী ইউপি চেয়ারম্যান

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার